• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

প্রকাশিত: ১৪:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় স্বামীর ছুরিকাঘাতে বিবি সানজু নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে কথা কাটাকাটির জেরে নিহতের স্বামী জাবেদ তার স্ত্রী সানজুকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় অভিযুক্ত জাবেদকে গ্রেফতার করেছে এসআরবি-৭।  

জানা গেছে, অনলাইন জুয়ায় আসক্ত স্বামী জাবেদ সারারাত বাইরে কাটিয়ে সকালে ঘরে ফিরলে স্ত্রীর সঙ্গে তর্কাতর্কি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী জাবেদ তার স্ত্রী সানজুকে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সানজুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে এই ঘটনার দুই ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে গৃহবধূর স্বামী অভিযুক্ত  জাবেদকে গ্রেফতার করে এসআরবি-৭। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরিটিও। এ বিষয়ে বিকালে সংবাদ সম্মেলনে করার কথা রয়েছে এসআরবি-৭ এর। 
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত