• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেফতার

প্রকাশিত: ১৪:০১, ১৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:০২, ১৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেফতার

প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান করায় নোয়াখালীতে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত রবিউল প্রকাশ কালুকে গ্রেফতার করেছে এসআরবি-৭। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার কবিরহাট থানা এলাকা থেকে  তাকে গ্রেফতার করা হয়। 

এসআরবি-৭ জানিয়েছে, নোয়াখালী জেলার সুধারাম থানার ধন্যপুর গ্রামের ১৪ বছরের কিশোরীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো একই গ্রামের মূল অভিযুক্ত রবিউল প্রকাশ কালু। কিন্তু ওই কিশোরী প্রেমের প্রস্তাব প্রত্যাখান করলে অভিযুক্ত ভিকটিমকে উত্যক্ত করতে শুরু করে। তারই প্রেক্ষিতে গত ৫ অক্টোবর রাতে অভিযুক্ত রবিউল প্রকাশ কালু ভিকটিমকে তার বাড়িতে বিবাহের প্রলোভন দেখিয়ে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নোয়াখালী জেলার সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার সুধারাম থানা পুলিশের কাছে  হস্তান্তর করা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: