ডিএমপির অভিযানে ৪৯০ জন গ্রেফতার, মামলা ৪২
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৪২টি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৩ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, লালবাগ বিভাগে ৫২ জন, গুলশান বিভাগে ৪০ জন, রমনা বিভাগে ৩৯ জন এবং উত্তরা বিভাগে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১৫টি মোবাইল ফোন, একটি রিয়ার সাইড পিলার কভার, দুটি অটোরিকশা, একটি প্রাইভেটকার, একটি সেলাই রেঞ্জ এবং নগদ ৩ হাজার ৩০৫ টাকা। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
বিভি/বিএস/পিএইচ













মন্তব্য করুন: