• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডে যুবককে গুলি করে হত্যা: মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৬

প্রকাশিত: ১২:৪৩, ১৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:৪৪, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সীতাকুণ্ডে যুবককে গুলি করে হত্যা: মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে তারেক হোসেন বাপ্পী নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (১৮ অক্টোবর) জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম।

পুলিশ সুপার জানান, নিহত তারেক হোসেন বাপ্পীর সঙ্গে প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেন ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। অভিযুক্তদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বাপ্পী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সামাজিকভাবে ও মৌখিকভাবে তাদের সতর্ক করেছিলেন।

পূর্ববিরোধের জেরে বাপ্পীকে নিজেদের আধিপত্য বিস্তারের পথে বাধা মনে করতেন অভিযুক্তরা। এ কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তারেক হোসেন বাপ্পী। এ ঘটনায় তাফসির আলম শাওন নামে আরেক যুবক গুলিবিদ্ধ হন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত