মায়ের সামনে যুবতী মেয়েকে গুলি করে হত্যা
খুলনায় খুশি (২৪) নামে এক যুবতীকে গুলি করে হত্যা করেছে মিরাজ নামে একজন যুবক।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনার লবনচরা থানাধীন জিন্নাহ পাড়া এলাকায় রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুশি জিন্নাহ পাড়া এলাকার খোকন শেখের কন্যা। খুশির স্বামীর নাম সুমন সরদার। ঘটনার সময় খুশি তার মায়ের সাথে জিন্নাহ পাড়া এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলো। এ সময় মিরাজ নামে ওই যুবক এসে খুশির মাকে সালাম দিয়ে কথা বলা শুরু করে। কথা বলার মধ্যে খুশিকে পিস্তল বের করে মাথায় ও শরীরে গুলি করে।
পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে খুশিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকাকে মৃত ঘোষণা করেন। তবে মিরাজের পূর্ণাঙ্গ পরিচয় এখনও পাওয়া যায়নি।
খুলনা লবনচরা থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত বিরোধের জেড় ধরে এ ঘটনা ঘটেছে। পুলিশের অভিযান ও তদন্ত দুটোই চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।
বিভি/টিটি













মন্তব্য করুন: