• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সীমান্ত থেকে প্রায় ৬ কেজি হেরোইন এনে বাড়িতে মজুত, এসআরবির অভিযানে গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৪, ৩১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:২৪, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সীমান্ত থেকে প্রায় ৬ কেজি হেরোইন এনে বাড়িতে মজুত, এসআরবির অভিযানে গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাঁচ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ মো. সহুবুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার কলকলিয়া গ্রামে তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

দুপুরে এসআরবি-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি আভিযানিক দল জানতে পারে, সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনের একটি বড় চালান সংগ্রহ করে বিক্রির উদ্দেশে নিজ বাড়িতে অবস্থান করছেন সহুবুল ইসলাম। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি থেকে পাঁচ কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

গ্রেফতার সহুবুল ইসলাম শিবগঞ্জ উপজেলার কলকলিয়া গ্রামের মৃত দোস মোহাম্মাদ হাজীর ছেলে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: