মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ পাচারকারী আটক
চট্টগ্রাম থেকে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আট পাচারকারী আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (৩০ অক্টোরব) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান- গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সংস্থাটি। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১ টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৪০ হাজার কেজি সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ১ টি বোটসহ ৮ পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
বিভি/এআই













মন্তব্য করুন: