• NEWS PORTAL

  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬

পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডার বগাসহ চারজনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ১৬:৩৭, ২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডার বগাসহ চারজনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর খুলশী থানা-পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় কিশোর গ্যাং লিডার ও স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। অন্য আসামিরা হলেন রকি হোসেন পিচ্চি, মনির হোসেন ও আবুল হাসান।

এর আগে, গত সেপ্টেম্বরে পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় ওয়াকিল হোসেন বগাকে প্রধান আসামি করে মামলা করেন ওই শিক্ষক। ওই মামলায় বগাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালালে তাঁর অনুসারীরা সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের ওপর হামলা ও পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত