• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, যা বলছে ডিএমপি

প্রকাশিত: ১৬:০০, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, যা বলছে ডিএমপি

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বেশ কিছু বাসে আগুন দেয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততা মিলেছে বলে দাবি করেছে পুলিশ । জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য এ নাশকতা চালানো হয়েছে, জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আখতার হোসেন।

রবিবার (৮ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য দেন তিনি। 

ককটেল তৈরি উপাদান কোথা থেকে আসছে, কারা বানাচ্ছে তা অনুসন্ধানে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর কথাও জানান তিনি। 

জানান, যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। এদিকে, শনিবার নিউগিনি প্রকল্পে আবার হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তারের তথ্য দেন আখতার হোসেন। 

পূর্ব শত্রুতা এবং জমিজমার বিরোধের জের ধরেই এই হামলা বলে জানান তিনি। এর আগে, ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ভাংচুর করা হয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ বহু জিনিসপত্র। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত