• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪১, ৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৫৯, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ কর্মীকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। সরকারবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে মিছিলে অংশ নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পাংশা থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

গ্রেফতার ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার বাগমারা গ্রামের সাইফুল প্রামাণিক (২০), ইরান প্রামাণিক (২২), মো. রাব্বি হোসেন (২২) এবং মেঘনা উত্তরপাড়া গ্রামের নয়ন মোল্লা (২০) ও মো. সুহান শেখ ওরফে সোহান (২৩)।

পুলিশ জানায়, পাংশা থানায় ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর দায়ের করা ৫ নম্বর মামলার (জিআর নম্বর-১৯৬/২৫) তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১) ও ১৫(৩) ধারায় করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া গত ৭ নভেম্বর ভোরে বাহাদুরপুর এলাকায় সরকারবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে একত্রিত হয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত