• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, গুলি বর্ষণ ও গ্রেফতার ৮

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৬, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৫৫, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, গুলি বর্ষণ ও গ্রেফতার ৮

অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন, টহল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এসময় মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) বিকালে ৫টা ২৩ মিনিটে সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি দিন ও রাতে সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনা এবং সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। অবৈধভাবে সীমান্ত পারাপার ও অনুপ্রবেশ ঠেকাতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজিবি আরও জানায়, রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে কয়েক রাউন্ড সতর্কতামূলক গুলি ছোড়া হয়। পরে টহল দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া, সীমান্তে নজরদারি বাড়াতে থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সিসি ক্যামেরা ও সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহ এবং নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।

সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়নের সব সদস্য ও সীমান্ত ফাঁড়ির (বিওপি) জনবলকে প্রস্তুত রাখা হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত