• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

রামপুরায় নিষিদ্ধ আ. লীগের ৬ নেতা-কর্মী গ্রেফতার

প্রকাশিত: ১০:২৮, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রামপুরায় নিষিদ্ধ আ. লীগের ৬ নেতা-কর্মী গ্রেফতার

রাজধানীর রামপুরা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নাসির উদ্দিন (৫০), মো. রাজু (৪৮), বেলাল আহমেদ (৬০), রবিউল ইসলাম মুন্না (২৩), আনোয়ারুল হক (৬৮) এবং মো. সৌরভ ইবনে নবী মৃদুল (৩৪)।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিভি/এফআর/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত