• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আ.লীগের কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

প্রকাশিত: ২৩:৪৪, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নিষিদ্ধ ঘোষিত আ.লীগের কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় ওই দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক। 

এ ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ সময় দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

এর আগে মহাসড়কে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পর থেকে উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ও ভাঙচুর চালায় তারা।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তানজিরুল ইসলাম বলেন, রাজু মোল্লা নামে এক লোককে হাসপাতালে আনা হয়েছে। আমরা পরীক্ষার-নিরীক্ষা করে দেখতে পাই যে তিনি মারা গেছেন। 

এ ব্যাপারে রাজু মোল্লার চাচা লিয়াকত মোল্লা বলেন, আমার ভাতিজা রাজু মোল্লাকে আওয়ামী লীগের লোকজন হামলা করে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই। 

এদিকে ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল বলেন, আমাদের উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে মেরে ফেলেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা হামলা করেছে, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। 

এদিকে কৃষক দল নেতা নিহতের ঘটনার পর উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতারা মহাসড়কে অবস্থান নিয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত