লালবাগ থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক নেতা গ্রেফতার
রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিল আয়োজন, অর্থায়ন ও তাতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগে দলটির সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মোস্তফা আহমেদ জুয়েল (৫০)।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে লালবাগ থানার পিলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
লালবাগ থানা সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর দুপুর দেড়টার দিকে রাজধানীর আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে একটি ঝটিকা মিছিল বের করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার মোস্তফা আহমেদ জুয়েল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক। ওই মিছিলের অন্যতম প্রধান আয়োজক, অর্থের জোগানদাতা এবং সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন তিনি।
পরবর্তীকালে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায় লালবাগ থানা পুলিশ। অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর মোস্তফা আহমেদ জুয়েলকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিভি/টিটি













মন্তব্য করুন: