• NEWS PORTAL

  • বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে তেলের দামে পতন

প্রকাশিত: ১৪:৪৫, ৮ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:০৫, ৮ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে তেলের দামে পতন

ছবি: ফাইল ফটো

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে তেলের দামে পতন ঘটেছে। তবে এর কোন প্রভাব এখনো পড়েনি দেশের বাজারে। আন্তর্জাতিক মাধ্যমগুলোর খবরগুলো থেকে জানা যায়, মার্কিন অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় ১৬ শতাংশ। ব্যারেলপ্রতি বিক্রি হচ্ছে ৯৪ দশমিক ৫৯ ডলারে। 

রয়টার্সের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির খবরে মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪.৫৯ ডলারে নেমে এসেছে। একইভাবে ব্রেন্ট ক্রুডের দামও প্রায় ১৫ শতাংশ কমে ৯২.৩৫ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে এশিয়ার শেয়ারবাজারেও বড় উত্থান দেখা গেছে। নিক্কেই সূচক প্রায় ৫ শতাংশ বেড়েছে। তবে বিশ্লেষকদের মতে, তেলের দাম কমলেও তা এখনো ফেব্রুয়ারির শেষ দিকের তুলনায় অনেক বেশি অবস্থানে রয়েছে।

তবে, দেশে গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই সীমিত পরিসরে জ্বালানি সরবরাহ করছে পাম্প ও ফিলিং স্টেশনগুলো। আজও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্রাহকদের তেল সংগ্রহ করতে হচ্ছে। অভিযোগ আছে, প্রভাব খাটিয়ে লাইন ছাড়াই অতিরিক্ত তেল সংগ্রহের। পাম্পের লাইন কমানো এবং মজুতদারি নিয়ন্ত্রণে ফুয়েল পাস চালুর পরামর্শ ভোক্তা ও পেট্রোল পাম্প কর্তৃপক্ষের। 

বিভি/এসজি

মন্তব্য করুন: