• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

বেশ কিছু পণ্যের ঊর্ধ্বমুখী দরে কাহিল সাধারণ মানুষ

প্রকাশিত: ১৬:০৭, ২৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বেশ কিছু পণ্যের ঊর্ধ্বমুখী দরে কাহিল সাধারণ মানুষ

ছবি: সংগৃহীত

চাল, ডিম, ডালসহ কিছু নিত্যপণ্যের দাম নতুন করে আর বাড়েনি। শীতের আগাম সবজির দামও একটু কমতির দিকে। তবে লেবু, মুরগি, আটার দাম বেড়েছে। বাজার দর নিয়ে ভোক্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। 

বেশ কিছু পণ্যের ঊর্ধ্বমুখী দরে কাহিল সাধারণ মানুষ। আয়-ব্যায়ের হিসাব মেলানো কঠিন থেকে কঠিন হয়ে পড়ছে তাদের। কিছু পণ্যের দাম নতুন করে না বাড়ায় স্বস্তিও রয়েছে। আটাশ জাতের মোটা চালের কেজি এখন ৪৮ থেকে ৫০ টাকায়। ডজনপ্রতি ডিম ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। মুসর ডাল ও খেসারি ডালের দাম কমেছে কেজিতে ১০ টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। 

ফুলকপি ৪০ টাকা পিছ, শিমের কেজি ৮০ থেকে ১০০ টিকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা, কাঁচা মরিচ ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

কাওরান বাজারসহ বিভিন্ন পাইকারি বাজারে পণ্যের দাম কিছুটা কম থাকলেও এলাকাভিত্তিক খুচরা বাজের বেশি।  

বিভি/এআই

মন্তব্য করুন: