• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, দেশের বাজারে কতো?

প্রকাশিত: ০০:০৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, দেশের বাজারে কতো?

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী মার্কিন ডলার এবং দেশটির ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের কড়াকড়ি মুদ্রানীতির পক্ষে দেওয়া মন্তব্যের প্রভাবে বাজারে স্বর্ণের দাম কমতে শুরু করে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩১৬ দশমিক ৫৯ ডলারে নেমেছে। গ্রিনিচ মান সময় ১০টা ২৭ মিনিটে এ দর রেকর্ড করা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার দর কমেছে ০.৫ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৩৫৩ দশমিক ৩০ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, শক্তিশালী ডলার স্বর্ণের ওপর চাপ তৈরি করেছে। একই সঙ্গে ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সাম্প্রতিক কড়াকড়ি মুদ্রানীতির পক্ষে অবস্থান সুদের হার তুলনামূলক বেশি থাকার প্রত্যাশা বাড়িয়েছে। এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমেছে।

প্রসঙ্গত, বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হওয়ার পর আর কোনো পরিবর্তন আসেনি। ফলে আজও আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা।

নতুন দরে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

জুয়েলারি ব্যবসায়ীরা জানান, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ৬৫ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৩০১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা ৫৭ হাজার ১৭২ টাকা। -সূত্র: রয়টার্স।

বিভি/এআই

মন্তব্য করুন: