আন্তর্জাতিক বাজারে কমলো রুপা ও প্লাটিনামের দাম
আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামে বড় ধরনের পতন হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্পট রুপার দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ০৫ ডলারে নেমেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রুপার পাশাপাশি প্লাটিনামের দামও কমেছে। ধাতুটির দাম ৩ দশমিক ৭ শতাংশ কমেছে। এর ফলে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৭ দশমিক ৭৩ ডলারে।
পাশাপাশি প্যালাডিয়ামের দামও ৩ শতাংশ কমেছে। ধাতুটির প্রতি আউন্সের দাম নেমে এসেছে ১ হাজার ২৬৮ দশমিক ৮৪ ডলারে।
বাজার পরিস্থিতি থেকে দেখা যাচ্ছে, মূল্যবান ধাতুগুলোর এই দরপতনে আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির চাপ বেড়েছে।
এদিকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে পাঁচ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে চার হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে চার হাজার ২৫৭ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে ৩ হাজার ২০৭ টাকা নির্ধারণ করা হয়।-সূত্র: রয়টার্স।
বিভি/এআই













মন্তব্য করুন: