বিকাশ-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এসব ব্যাংকের লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়।
অনুমোদন পাওয়া পাঁচটি ডিজিটাল ব্যাংক হলো—বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, কড়ি এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছে। এর মধ্যে প্রাথমিকভাবে পাঁচটি প্রতিষ্ঠানের এলওআই অনুমোদন দেওয়া হয়েছে।
ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদন করা অন্য প্রতিষ্ঠানগুলো হলো—ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক এবং মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ।
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের ফলে এলওআই পাওয়া প্রতিষ্ঠানগুলো পরবর্তী ধাপে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ডিজিটাল ব্যাংক কার্যক্রম শুরুর দিকে এগোতে পারবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: