ঢাকা থেকে কোন জেলায় কত বাসভাড়া, দেখুন তালিকা
জ্বালানি তেলের দাম বাড়ায় রাজধানী ঢাকার সঙ্গে বিভিন্ন জেলার দূরপাল্লার বাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন ভাড়ার তালিকায় কিলোমিটারপ্রতি ভাড়ার পাশাপাশি সংশ্লিষ্ট সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোলও যুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিআরটিএর পুনর্নির্ধারিত ভাড়ায় ৫১ আসন ও ৪০ আসনের বাসের জন্য পৃথক হিসাব করা হয়েছে। যেসব রুটে সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার ব্যবহার করা হয়, সেসব ক্ষেত্রে নির্ধারিত টোল মূল ভাড়ার সঙ্গে যোগ করা হয়েছে।
গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার ব্যবহারকারী বাসের ক্ষেত্রে ৫১ আসনের বাসে যাত্রীপ্রতি ৭ টাকা এবং ৪০ আসনের বাসে যাত্রীপ্রতি ৯ টাকা টোল যুক্ত হয়েছে।
সায়েদাবাদ থেকে বিভিন্ন গন্তব্যের নতুন ভাড়া
গন্তব্য দূরত্ব ৫১ আসনের বাস ৪০ আসনের বাস
বরিশাল ১৭১ কিলোমিটার ৪৯৩ টাকা ৬২৯ টাকা
পটুয়াখালী ২১০ কিলোমিটার ৬০৫ টাকা ৭৭২ টাকা
বরগুনা ২৫৩ কিলোমিটার ৭১৭ টাকা ৯১৪ টাকা
সিলেট ২৫৭ কিলোমিটার ৬২৪ টাকা ৭৯৬ টাকা
কুয়াকাটা ২৮০ কিলোমিটার ৭৮১ টাকা ৯৯৬ টাকা
জকিগঞ্জ ৩০৭ কিলোমিটার ৮৪৮ টাকা ১,০৮১ টাকা
বিভি/টিটি













মন্তব্য করুন: