বিশ্ববাজারে কমলো রুপার দাম, বাড়লো প্লাটিনামের
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে কমেছে রুপার দাম। একই সঙ্গে প্লাটিনামের দাম কিছুটা বাড়লেও কমেছে প্যালাডিয়ামের দাম। তবে তিনটি মূল্যবান ধাতুই চলতি মাসে দরপতনের পথে রয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট রুপার দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৬০ দশমিক ৯৮ ডলারে নেমেছে। অন্যদিকে প্লাটিনামের দাম ০.৫ শতাংশ বেড়ে ১ হাজার ৭১৪ দশমিক ৭১ ডলারে উঠেছে।
প্যালাডিয়ামের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২২০ দশমিক ৯৮ ডলারে দাঁড়িয়েছে। মাস শেষে তিন ধাতুরই দাম কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে বুধবার স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৯৫ দশমিক ৫৬ ডলারে উঠেছে। এ নিয়ে চলতি মাসে স্বর্ণের দাম ৫ শতাংশের বেশি কমেছে।
যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ১.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২২৭ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। -সূত্র: রয়টার্স।
বিভি/এআই













মন্তব্য করুন: