রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১১ ডিএমডি, প্রজ্ঞাপন জারি
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক (জিএম) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আফরোজা আক্তার রিবা।
প্রজ্ঞাপন অনুযায়ী, রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমানকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে। অগ্রণী ব্যাংক পিএলসির মোহাম্মদ ফজলুল করিমও একই ব্যাংকে ডিএমডি হিসেবে পদোন্নতি পেয়েছেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের আবু সাঈদ মো. রওশানুল হককে একই ব্যাংকের ডিএমডি এবং জনতা ব্যাংক পিএলসির মো. আব্দুল মতিনকে একই ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খানকে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি করা হয়েছে।
অন্যদিকে রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁকে জনতা ব্যাংক পিএলসির ডিএমডি করা হয়েছে। একই ব্যাংকের শিকদার ফারুক এ আজমকে রূপালী ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।
অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক শাহীনুর সুলতানাকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ডিএমডি এবং বেসিক ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. হাসান ইমামকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি করা হয়েছে।
এ ছাড়া সোনালী ব্যাংকের মো. জামান মোল্লা ও মো. সাকায়েত হোসেন পাটওয়ারীকে একই ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৬ এবং সরকার সময়ে সময়ে জারি করা নীতিমালা ও প্রজ্ঞাপন অনুযায়ী এসব কর্মকর্তার চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: