• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম, ভরি কতো?  

প্রকাশিত: ১১:১৪, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম, ভরি কতো?  

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।  

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ ৩১ হাজার ২৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৯ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ গত ৫ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে সমন্বয় করা হয়েছিল। তখন ভ্যাটসহ ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ছিল দুই লাখ ২৯ হাজার ৮১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ১৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত