পে-স্কেল নিয়ে সব জেলা-উপজেলায় নতুন নির্দেশনা
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়ার নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। গত ১ জুলাই থেকে কার্যকর করে তাদের বেতন নির্ধারণ ও পরিশোধ করতে বলা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর সুবিধা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে সরকার। তবে তাদের বেতন নির্ধারণ ও পরিশোধের ক্ষেত্রে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরও যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এতে আরও বলা হয়, গত ১ জুলাই থেকে নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নির্ধারণ করতে হবে।
নির্দেশনাটি বাস্তবায়নের জন্য সব জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: