• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সার্ভার জটিলতায় ভ্যাট রিটার্ন জমার সময় বাড়লো, দিতে হবে না সুদ-জরিমানা

প্রকাশিত: ২৩:২৯, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ০১:০৪, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সার্ভার জটিলতায় ভ্যাট রিটার্ন জমার সময় বাড়লো, দিতে হবে না সুদ-জরিমানা

সার্ভার জটিলতার কারণে অক্টোবর ২০২৬ করমেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো সুদ ও জরিমানা ছাড়াই রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট (eVAT) সিস্টেমে একসঙ্গে অতিরিক্তসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে জটিলতা দেখা দেয়। ফলে অক্টোবর ২০২৬ করমেয়াদের ভ্যাট রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে জমা দেওয়ার কার্যক্রম ব্যাহত হয়।

এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এ সময়ের মধ্যে করদাতারা কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত