দুই বছরের মধ্যে সর্বনিম্ন দামে নামল বিটকয়েন
বিশ্বের শীর্ষ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দরপতন অব্যাহত রয়েছে এবং এর মূল্য গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। গত শুক্রবার ক্রিপ্টোকারেন্সিটির দাম ৫ দশমিক ১০ শতাংশ হ্রাস পেয়ে ৫৫ হাজার ৮৩০ ডলারে নেমে আসে, যা ২০২৪ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।
এর আগে ওই দিনই বিটকয়েনের দর ৩ দশমিক ৫৭ শতাংশ কমে ৫৬ হাজার ৮১৩ ডলার ৬৮ সেন্টে দাঁড়িয়েছিল। মূলত গত শুক্রবারই প্রথমবারের মতো মুদ্রাটির মূল্য ৬০ হাজার ডলারের মনস্তাত্ত্বিক সীমার নিচে নামে, যা গত জুলাইয়ের পর প্রথম।
বাজার বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের প্রতিষ্ঠানগুলোর আকাশছোঁয়া বাজারমূল্য নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। বিশেষত এআই অবকাঠামো উন্নয়নে যে বিশাল অঙ্কের অর্থ লগ্নি করা হচ্ছে, সেখান থেকে প্রত্যাশিত মুনাফা ফিরে আসবে কি না—তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই অনিশ্চয়তার জেরে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ খাতগুলো থেকে নিজেদের পুঁজি সরিয়ে নিচ্ছেন, যার সরাসরি প্রভাব পড়েছে বিটকয়েনের বাজারে।
সূত্র: রয়টার্স
বিভি/এমএফআর













মন্তব্য করুন: