টাকার বিপরীতে বাড়লো ডলারসহ অধিকাংশ মুদ্রার দাম
টাকার বিপরীতে প্রধান বৈদেশিক মুদ্রাগুলোর বিনিময় হার আরও বেড়েছে। মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলীয় ডলারসহ প্রায় সব বড় মুদ্রার দাম আগের দিনের তুলনায় ঊর্ধ্বমুখী রয়েছে। তবে জাপানি ইয়েন ও শ্রীলঙ্কান রুপির বিনিময় হার অপরিবর্তিত আছে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বিনিময় হারের তথ্য অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) আন্তঃব্যাংক মুদ্রাবাজারে এক মার্কিন ডলার ১২৪ টাকা ৭৫ পয়সায় লেনদেন হচ্ছে। আগের দিন যা ছিল ১২৪ টাকা ৫৫ পয়সা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, এদিন এক ইউরোর বিনিময় হার দাঁড়িয়েছে ১৩৬ টাকা ৮১ পয়সা, যা আগের দিন ছিল ১৩৬ টাকা ৫৯ পয়সা। ব্রিটিশ পাউন্ড ২৭ পয়সা বেড়ে ১৬৩ টাকা ১৯ পয়সায় পৌঁছেছে (আগের দিন ছিল ১৬২ টাকা ৯২ পয়সা)। এ ছাড়া অস্ট্রেলীয় ডলার ৮২ টাকা ৩৯ পয়সা থেকে বেড়ে ৮২ টাকা ৫২ পয়সা এবং কানাডীয় ডলার ৮৬ টাকা ৮২ পয়সা থেকে বেড়ে ৮৬ টাকা ৯৬ পয়সায় বিনিময় হচ্ছে।
অন্যান্য মুদ্রার মধ্যে সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৫৪ পয়সা থেকে বেড়ে ৯৬ টাকা ৭০ পয়সা, চীনা ইউয়ান রেনমিনবি ১৮ টাকা ৬৬ পয়সা থেকে বেড়ে ১৮ টাকা ৬৯ পয়সা এবং সুইডিশ ক্রোনা ১২ টাকা ১৮ পয়সা থেকে সামান্য বেড়ে ১২ টাকা ২০ পয়সায় লেনদেন হচ্ছে।
দক্ষিণ এশীয় মুদ্রাগুলোর মধ্যে ভারতীয় রুপি ১ পয়সা বেড়ে ১ টাকা ৩৫ পয়সায় বিনিময় হচ্ছে, যা আগের দিন ছিল ১ টাকা ৩৪ পয়সা। অন্যদিকে শ্রীলঙ্কান রুপি ২ টাকা ৬৭ পয়সা এবং জাপানি ইয়েন ৭৯ পয়সায় অপরিবর্তিত রয়েছে।
বিভি/এমএফআর













মন্তব্য করুন: