মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগে আগ্রহী দ. কোরিয়ার এসকে গ্রুপ
বাংলাদেশের জ্বালানি খাতে বড় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে দক্ষিণ কোরিয়ার শিল্পপ্রতিষ্ঠান এসকে গ্রুপ। প্রতিষ্ঠানটি কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণ করতে চায়।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এ সময় তারা বিনিয়োগ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে।
প্রতিনিধিদল জানায়, মাতারবাড়ীকে দক্ষিণ কোরিয়ার উলসানের মতো একটি জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে সরকার কাজ করছে। প্রস্তাবিত প্রকল্পের কার্যক্রম এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেন।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধিদলের সদস্যরা বৈঠকে অংশ নেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: