রোজায় খেজুরের দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্কে ২০% ছাড় দিলো সরকার, প্রজ্ঞাপন জারি
আসন্ন পবিত্র রমজান মাসে খেজুরের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে আমদানি শুল্ক কমিয়েছে সরকার। খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে ৫ শতাংশ নির্ধারণ করেছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
সরকারের এ সিদ্ধান্তের ফলে খেজুর আমদানিতে শুল্ক ব্যয় কমবে। এতে আমদানিকারকদের খরচ কমার পাশাপাশি বাজারে খেজুরের আমদানি বাড়লে দামও কমতে পারে বলে আশা করা হচ্ছে।
সাধারণত রমজান মাসে দেশে খেজুরের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। ইফতারের অন্যতম প্রধান খাদ্য হওয়ায় এ সময় আমদানি ও বিক্রিও বাড়ে। তবে বাড়তি চাহিদার সুযোগে বাজারে খেজুরের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
এ পরিস্থিতিতে রমজানের আগে খেজুরের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুল্ক ২০ শতাংশ কমিয়ে দেওয়ায় আমদানিতে করের বোঝা আগের তুলনায় কমবে।
সংশ্লিষ্টদের আশা, শুল্ক ছাড়ের সুফল আমদানিকারকদের পাশাপাশি সাধারণ ভোক্তারাও পাবেন। তবে বাজারে খেজুরের দাম কতটা কমবে, তা নির্ভর করবে আমদানি, সরবরাহ ও ব্যবসায়ীদের মূল্য নির্ধারণের ওপর।
বিভি/টিটি













মন্তব্য করুন: