• NEWS PORTAL

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল আজ রাত ৮টায়, জানবেন যেভাবে 

প্রকাশিত: ১৪:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল আজ রাত ৮টায়, জানবেন যেভাবে 

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ও মাইগ্রেশনের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় এ প্রক্রিয়া শেষ হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ হবে। শিক্ষার্থীরা দুই পদ্ধতিতে এই ফল জানতে পারবে। একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে এবং আবেদনে যোগাযোগের জন্য নির্ধারিত মোবাইল নম্বরের মেসেজ বা খুদে বার্তার মাধ্যমে জানা যাবে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে জানানো হয়েছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে নির্বাচন নিশ্চায়ন সমাপ্ত হয়েছে। পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার রাত আটটায় প্রকাশিত হবে।

এর আগে, ১৬ সেপ্টেম্বর কলেজে ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। নয় লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছে। তবে জিপিএ-৫ পেয়েও দুই হাজার ২০৫ শিক্ষার্থী এবার কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পায়নি।

বিভি/এসজি

মন্তব্য করুন: