• NEWS PORTAL

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সহকারী জজ হলেন ইবির ১৯ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩০, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২৩:১১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সহকারী জজ হলেন ইবির ১৯ শিক্ষার্থী

সিভিল জজ পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষার্থী। বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) প্রকাশিত ফলে তারা উত্তীর্ণ হন। সারাদেশ থেকে এ পদে সর্বমোট সুপারিশপ্রাপ্ত হয়েছেন ২০০ শিক্ষার্থী।

ইবি থেকে উত্তীর্ণরা হলেন, আইন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ ইসলাম ও শফিক শোভন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাদিয়া আফরিন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের হুমায়ন কবির ও সালমা খাতুন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শারমিন খাতুন, শাকির আলম, মেহবুবা মোহিনী, মো. রফিকুজ্জামান, আনোয়ার হোসেন, ইয়াসমিন খাতুন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিখন ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমজাদ হোসেন।

এছাড়া ল এন্ড ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ও এ এইচ হাবিব, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নুসরাত জাহান তানী ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের রুকনুজ্জামান রায়হান এবং আল ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজু আহমেদও সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

মেধা তালিকায় ২৬তম হওয়া রাজু আহমেদ সাফল্যের বিষয়ে বলেন, অনার্সের রেজাল্ট পাবলিশ হবার আগেই আমি আবেদন করেছিলাম। মাস্টার্স এখনও চলমান হওয়ায় এতো বেশি আমি আশা করিনি। আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই আমার ইচ্ছে ছিলো যে একদিন বিচারক হয়ে দেশ ও দেশের মানুষের জন্য ন্যায়বিচারে কাজ করবো। পরিবারও আমাকে এই বিষয়ে উৎসাহিত করেছে। 


 

বিভি/এআই

মন্তব্য করুন: