• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

তরুণ সমাজকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে ‘ইকো চ্যাম্পিয়ন ৪.০’

প্রকাশিত: ১০:০২, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
তরুণ সমাজকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে ‘ইকো চ্যাম্পিয়ন ৪.০’

তরুণ সমাজকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিশেষ আয়োজন ‘ইকো চ্যাম্পিয়ন ৪.০’। বিশ্ববিদ্যালয়ের  এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সার্বিক উদ্যোগে আয়োজিত এই প্রোগ্রামে ছিল সেমিনার ও ব্যতিক্রমী ইকো ফেয়ার। 

রবিবার (২০ সেপ্টেম্বর) থেকে দুই দিনব্যাপী এই আয়োজনের সূচনা হয়। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘ইউথ লেড ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড সাসটেইনেবিলিটি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। এতে মূল বক্তব্য প্রদান করেন খ্যাতিমান পরিবেশবিদ ও এমিরেটাস প্রফেসর ড. আইনুন নিশাত। তিনি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে কীভাবে পৃথিবী ও পরিবেশকে টেকসই করা যায়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. আশরাফুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্ভাবক ও কনটেন্ট ক্রিয়েটর সাদমান সাদিক। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের অ্যাডভাইজার সাঈদা সুলতানা এবং ক্লাবের ট্রেজারার মায়িশা তাসনিম সহ ক্লাবের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। বক্তারা তাদের আলোচনায় পরিবেশ সংরক্ষণে তরুণদের কার্যকর ভূমিকার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে টেকসই ভবিষ্যৎ গঠনে তাদের উৎসাহিত করেন। 

সেমিনারের পাশাপাশি ক্যাম্পাসে আয়োজন করা হয় চমকপ্রদ ইকো ক্লাইমেট ফেয়ার। ফেয়ারের স্টলগুলোতে প্রাধান্য পেয়েছে নারী উদ্যোক্তাদের তৈরি পরিবেশবান্ধব পণ্য। ‘Save Environment, Save People and Save the Society’ — এই তিনটি মূলনীতির ওপর ভিত্তি করে টেক্সটাইল খাতের বর্জ্য কমিয়ে পুনরায় ব্যবহারযোগ্য নান্দনিক ও দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র এখানে প্রদর্শন করা হয়।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত