• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাবিতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন শীর্ষক সেমিনার

প্রকাশিত: ২১:৩০, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ঢাবিতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন শীর্ষক সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে 

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল মামুন। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান-সহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান আলোচনায় অংশ নেন।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়নে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা-ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার লক্ষ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও দেশের শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসম্মত গবেষণা পরিচালনার জন্য এই খাতে আর্থিক বরাদ্ধ আরও বৃদ্ধি করা দরকার। এক্ষেত্রে তিনি শিল্পপতি ও প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন। 

উপাচার্য বলেন, শিল্প খাতের চাহিদা অনুযায়ী নিয়মিতভাবে কারিকুলাম উন্নয়ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে এমন দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারে। শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে তিনি মিথস্ক্রিয়ামূলক শিক্ষা পদ্ধতি চালু, ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি, উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। 

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ফলাফল-ভিত্তিক শিক্ষা (ওবিই) চালুর উপরও জোর দেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত