• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আজ শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা

প্রকাশিত: ১০:৪২, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১০:৪২, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আজ শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের তত্ত্বীয় পরীক্ষা আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) শুরু হচ্ছে। দুপুর ১টায় ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, অনার্স দ্বিতীয় বর্ষের তত্ত্বীয় পরীক্ষা ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিটি পরীক্ষা দুপুর ১টায় শুরু হবে এবং পরীক্ষার মোট সময় প্রশ্নপত্রে উল্লেখ থাকবে। পরীক্ষার কোড নির্ধারণ করা হয়েছে ২২০২।

প্রথম দিনের পরীক্ষায় ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পাশাপাশি বিভিন্ন বিভাগের নির্ধারিত বিষয়েও পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, মনোবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় পরে জানানো হবে। এ বিষয়ে পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে পরীক্ষার সময়সূচি প্রয়োজনে পরিবর্তনের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত