• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, টিসি পেলেন ৪২ জন

প্রকাশিত: ০১:০০, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, টিসি পেলেন ৪২ জন

ঢাকা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও ৪২ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন ঘটনা ও সমস্যার কারণে ৯ জনের ভর্তি বাতিল এবং ৪২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন গুরুতর ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার খবর পাওয়া যাচ্ছে। এ অবস্থায় শিক্ষার্থীদের আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত