• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত হাবিপ্রবি শিক্ষার্থী জিতু আর নেই

মো. রাফিউল হুদা, হাবিপ্রবি

প্রকাশিত: ১৫:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সড়ক দুর্ঘটনায় আহত হাবিপ্রবি শিক্ষার্থী জিতু আর নেই

প্রতিকী ছবি

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী অনন্যা চৌধুরী জিতু মারা গেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অনন্যা চৌধুরী জিতু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক, সিনিয়র ও জুনিয়ররা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শোক প্রকাশ করছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার পথে দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়েন জিতু। এতে ট্রাকের চাকায় তার দুই পা গুরুতরভাবে থেঁতলে যায়।

স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। পরে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ সেপ্টেম্বর তার একটি পা কেটে ফেলতে হয়। এরপর বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জিতুর মৃত্যুতে শোকাহত তার সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জিতুর স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত