• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২২:৪০, ২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি

যৌন হয়রানির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের তিন শিক্ষককে পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১শ' ২৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পদাবনতি পাওয়া শিক্ষকরা হলেন, পরিসংখ্যান বিভাগের রশীদুল ইসলামকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শামীম হোসেনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ড. শাকিবুল ইসলামকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনমন করা হয়েছে।

পদাবনতি দেওয়ার বিষয়ে উপাচার্য জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে। পদাবনমনের পাশাপাশি তারা কোনো নারী শিক্ষার্থীর গবেষণাকাজের তদারকি করতে পারবেন না।

এর আগে ২০২৫ সালের ১৯ এপ্রিল অধ্যাপক রশীদুল ইসলাম ও এক ছাত্রীর মেসেঞ্জারে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়ে। ওই ছাত্রী নিজের পরিচয় গোপন রেখে স্ক্রিনশটগুলো প্রকাশ করেন। পরে নিজের ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে বিষয়টি নিয়ে বিস্তারিত স্ট্যাটাস দেন।

এ ছাড়া ১৭ এপ্রিল পরীক্ষার খাতায় নম্বর টেম্পারিং ও হুমকি দেওয়ার অভিযোগে রশীদুল ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন ওই শিক্ষার্থী।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত