• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

লংগদু সেনা জোনের উদ্যোগে ১৪০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৪, ৪ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:৪৫, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
লংগদু সেনা জোনের উদ্যোগে ১৪০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের আওতাধীন করল্যাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার আটারকছড়া ইউনিয়নের একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন লংগদু জোনের জোন কমান্ডার। এ সময় বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থীর মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (৪ অক্টোবর) পরিদর্শনকালে জোন কমান্ডার বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও আবাসিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় দুর্গম পার্বত্য এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন জোন কমান্ডার।

পরে বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থীর মধ্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও সামগ্রী বিতরণ করেন তিনি। এ উদ্যোগ দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার প্রতি তাদের আগ্রহ ও মনোবল বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন জোন কমান্ডার।

তিনি আরও বলেন, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: