বিশ্ববিদ্যালয়ের পুকুর পরিষ্কার করলেন ছাত্রদলের নেতা-কর্মীরা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের পুকুর পরিষ্কার করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (৯ অক্টোবর) সকালে তারা এই কার্যক্রম করেন।
এ সময় পুকুরে থাকা আগাছা, ময়লা ও প্লাস্টিক পরিষ্কার করেন তারা। উদ্যোগে ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোহতাশিম পারভেজ, রাসেল রানা, সানোয়ার শুভ ও সদস্য আবু সাঈদ, আসিমুল খানসহ অন্যরা। এমন উদ্যোগের প্রশংসা করছেন সাধারণ শিক্ষার্থীরা।
উদ্যোগের বিষয়ে যুগ্ম আহ্বায়ক রাসেল রানা বলেন, অনেক দিন ধরে দেখে আসছি পুকুরটিতে প্লাস্টিক বর্জ্য ও আগাছা জন্ম নিয়েছে। কলা ভবনের সৌন্দর্য এই পুকুরটি অনেকাংশেই বৃদ্ধি করে। তাই আমরা এটি পরিষ্কার করার উদ্যোগ নিই। শিক্ষার্থীরা যদি সচেতন থাকে ও পুকুরে ময়লা ফেলা থেকে বিরত থাকে, তাহলে এটি পরিচ্ছন্ন থাকবে। আর সবাই প্রশাসনের অপেক্ষা না করে নিজের জায়গা থেকে উদ্যোগ নিলে ক্যাম্পাস সর্বদা পরিচ্ছন্ন থাকবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: