• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় নতুন মোড়, পুলিশের মামলা  

প্রকাশিত: ১৫:২৬, ৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:৩৩, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় নতুন মোড়, পুলিশের মামলা  

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় সামনে এসেছে নতুন তথ্য। অভিনেতার মৃত্যুতে ভারতীয় নাগরিক সুরক্ষার সংহিতার (BNSS) ১৯৪ নম্বর ধারায় ‘আনন্যাচারাল ডেথ’ বা অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। তদন্ত কার্যক্রম পরিচালনা করছে গোয়া পুলিশ। 

ভারতীয় সংবাদমাধ্যম পুলিশের বরাতে জানিয়েছে, গোয়ার ওসান পার্কের দোনা পাউলায় নিজ বাড়ি থেকে বাম্বোলিমের মণিপাল হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয়েছিল অভিনেতা নানাকে। আর অস্বাভাবিক মৃত্যুর মামলা হওয়ার অর্থ এই নয়―মৃত্যুর পেছনে অপরাধ বা সন্দেহজনক কোনো কারণ রয়েছে। কেননা, চিকিৎসকরা আগেই দাবি করেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। আরও জানিয়েছে, আগে থেকেই হৃদরোগের সমস্যা ছিল। অসুস্থতার কারণে নিয়মিত ওষুধও সেবন করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে হাসপাতালের পক্ষ থেকে পানাজি থানায় খবর দেওয়া হয়। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, নানাকে তার দোনা পাউলার ওসান পার্কের বাড়ি থেকে জরুরি বিভাগে আনা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। যা নথিতে উল্লেখ রয়েছে।

এরপরই BNSS-এর ১৯৪ নম্বর ধারায় ইউডি (আনন্যাচারাল ডেথ) মামলা নথিভুক্ত করে পুলিশ। ধারাটিতে অস্বাভাবিক বা সন্দেহজনক পরিস্থিতিতে মৃত্যুর ঘটনাসমূহ খতিয়ে দেখা হয় এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। যা বলিউড তারকা নানার ক্ষেত্রেও হচ্ছে। এতে তদন্তের দায়িত্বে রয়েছেন সাব-ইন্সপেক্টর নীতিন নায়েক। হাসপাতালের চিকিৎসক ও অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনার যাবতীয় সব তথ্য নিয়ে কাজ করছে তদন্ত দল।

বর্ষীয়ান অভিনেতা নানাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ কারণে হাসপাতালে আনার পর শুরু হয় মেডিকো-লিগ্যাল প্রক্রিয়া। মরদেহ ময়নাতদন্তের জন্য গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ সম্পর্কে অধিকতর স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এ কারণে প্রতিবেদন আসার আগ পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কিছু অনুমান করা ঠিক হবে না বলে জানানো হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত