• NEWS PORTAL

  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬

চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগবঞ্চিত!

প্রকাশিত: ২২:০২, ১২ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:০২, ১২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগবঞ্চিত!

প্রাথমিক সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়ার অভিযোগে অবস্থান কর্মসূচি পালন করছেন একদল প্রার্থী। রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

প্রার্থীদের দাবি, দীর্ঘ প্রস্তুতি ও পরিশ্রমের পর নিয়োগপ্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে সুপারিশপ্রাপ্ত হলেও তাদের নামে নিয়োগপত্র ইস্যু করা হয়নি। এতে তারা চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে পড়েছেন।

এক বিবৃতিতে তারা বলেন, তাদের দাবি কোনো বিশেষ সুবিধা নয়; বরং চূড়ান্ত সুপারিশের পর নিয়োগপত্র পাওয়া। সংবিধানের ২৭, ২৮ ও ২৯ অনুচ্ছেদে বর্ণিত সমতা, বৈষম্যহীনতা ও সরকারি চাকরিতে সুযোগের সমতার নীতির আলোকে বিষয়টি পর্যালোচনার আহ্বান জানান তারা।

আন্দোলনকারীরা আরও দাবি করেন, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নিয়োগ থেকে বাদ না দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন। তাদের ভাষ্য, ৪৯তম বিসিএসের সুপারিশপ্রাপ্তদের গেজেট প্রকাশ করা হলেও তাদের ক্ষেত্রে নিয়োগপত্র দেওয়া হয়নি।

প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত নিয়োগপত্র ইস্যুর আহ্বান জানিয়েছেন তারা। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দাবি আদায়ের প্রত্যাশাও জানিয়েছেন প্রার্থীরা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত