সর্বাধিক জিপিএ-৫, এবারও মাদ্রাসা বোর্ডের শীর্ষে দারুননাজাত
পনেরো হাজারের অধিক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত রাজধানীর ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা আলিম পরীক্ষা-২০২৬ এ সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। সর্বমোট ১৩০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯২ জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৯৮.৮৫%।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত প্রতিটি পাবলিক পরীক্ষার ফলাফলে এ মাদ্রাসা সাফল্যের শীর্ষে তার অবস্থান সুসংহত করে আসছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মাদ্রাসা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে একাধিকবার স্বীকৃতি লাভ করেছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবুল খায়ের মুহাম্মদ আবুবকর সিদ্দীক বলেন, “দ্বীনি পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতাপূর্ণ পাঠদান, শিক্ষার্থীদের গভীর অধ্যবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা, এলাকাবাসী ও অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা এবং সর্বোপরি আল্লাহ তাআলার অশেষ রহমত এ সাফল্যের মূল ভিত্তি।” মাদ্রাসার উত্তরোত্তর সাফল্যের জন্যে তিনি দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: