• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৯, ৩১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৩৩, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা দুই শিক্ষার্থীর।

শনিবার (৩১ অক্টোরবর) সকালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ফলাফলে অকৃতকার্য হয়ে মাগুরা বুনাগাতি এলাকার বাপ্পি ও কুচিয়ামোড়া নতুনগ্রাম এলাকার অনন্যা শিকদার নামে দুই এইসএসসি পরীক্ষার্থী নিজ নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে বলে জানা গেছে।

নিহত বাপ্পি হোসাইন মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে। তিনি এ বছর মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দুপুর ১২টার পর নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।

অন্যদিকে, নিহত অনন্যা শিকদার মাগুরা সদর উপজেলার নতুনগ্রাম এলাকার অনিল শিকদারের মেয়ে। তিনি কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষার ফল জানার পর অনন্যা নিজ কক্ষে চলে যান। পরে কক্ষের ভেতরে গলায় ওড়না পেঁচানো ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিকভাবে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার হতাশা থেকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, দুইজন শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

বিভি/এআই

মন্তব্য করুন: