• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

এ বছর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু কবে, জানালো ইউজিসি

প্রকাশিত: ১৩:৩৯, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:৪০, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এ বছর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু কবে, জানালো ইউজিসি

ফাইল ছবি

আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্যরা। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ে  ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ সভাপতিত্ব করেন। এ সময় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভা থেকে সিদ্ধান্ত এসেছে আগামী জানুয়ারী মাস থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হবে। আর পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারিতে। যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন জাতীয় স্বার্থে এবং শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের পরীক্ষার ঘোষিত তারিখ পুনর্বিবেচনারও আহৃবান জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান ।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভা শেষে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। সভা শেষে ইউসিজির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বিস্তারিত তুলে ধরে বলেন, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্যদের খাতার মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফলাফল সব কিছু ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কার্যক্রম  শুরু হবে। ফলে এইচএসসি পরীক্ষার খাতা পুনমূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। 

ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে পবিত্র রমজানের বিষয়টি বিবেচনায় রাখতে উপাচার্যদের আহ্বান জানানো হয়েছে।  যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন জাতীয় স্বার্থে এবং শিক্ষার্থীদের কথা বিবেচনা করে  তাদের পরীক্ষার ঘোষিত তারিখ পুনর্বিবেচনা

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, এইচএসসির সব  ফলাফল পাওয়া যাবে ৩১ ডিসেম্বরের মধ্যে। বিশ্ববিদ্যালয়সমূহের যে ভর্তি কার্যক্রম, তা ৩১ ডিসেম্বরের পর শুরু হবে। যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে এ কার্যক্রম শুরু করেছে, তারা এই সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করবে।
 
তিনি বলেন, ‘এর অর্থ দাঁড়াচ্ছে আমরা সুযোগটা তৈরি করছি সম্পূরক পরীক্ষার্থীদের জন্য। এ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করবেন, তারাসহ সব পরীক্ষার্থী যাতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, সেই সুবিধা দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

বিভি/এজেড

মন্তব্য করুন: