ঢাবিতে ভর্তির আবেদনে নতুন সুযোগ!
ছবি: ফাইল ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের যোগ্যতা তৈরি হয়েছে, তাদের সুযোগ দিতেই আবেদনের সময় বাড়ানো হয়েছে।
আগের নির্ধারিত সময়সীমা অনুযায়ী আবেদন শেষ হওয়ার কথা ছিলো ২৫ নভেম্বর। নতুন সিদ্ধান্তে তা আরও তিন দিন বাড়ানো হলো।
বিভি/এমআর













মন্তব্য করুন: