আত্মহত্যার আগে চিরকুটে লিখে গেলেন ‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না’
চিঠিতে নিজেকে ব্যর্থ উল্লেখ করে আত্মহত্যা করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী কামরুল ইসলাম। তিনি লেখেন, আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না। আমাকে মাফ করে দিও সবাই।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, কামরুল ইসলাম ঢাকা কলেজের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বসবাস করতেন।
সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ছিলেন কামরুল। তার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তবে বিষয়টি তার বাবা-মা মেনে নিতে রাজি ছিলেন না বলে জানান সহপাঠীরা। তাদের ধারণা, পারিবারিক এই বিরোধ ও সম্পর্কের জটিলতা থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গত ২০ নভেম্বর নিজের লেখা একটি চিঠিতে কামরুল উল্লেখ করেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। কমিউনিকেশন গ্যাপ না থাকলে জীবন আরও কয়েক হাজার গুণ সুন্দর হতো।’
চিঠিতে তিনি আরও লেখেন, ‘এর দোষ, ওর দোষ আর কারও দোষে দোষী হব না। আমি একজন ব্যর্থ।’
সন্তান, ভাই, প্রেমিক ও বন্ধুদের উল্লেখ করে তিনি লেখেন, ‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না। আমাকে মাফ করে দিও সবাই।’
বিভি/এজেড













মন্তব্য করুন: