• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

চাকরির পেছনে না ছুটে ডিগ্রির পাশাপাশি উদ্যোক্তা হওয়ারও আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: ২২:০৭, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:০৮, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চাকরির পেছনে না ছুটে ডিগ্রির পাশাপাশি উদ্যোক্তা হওয়ারও আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রচলিত চাকরির পেছনে না ছুটে ডিগ্রি অর্জনের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেছেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের প্রযুক্তি ও কর্মবাজারের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, জাতীয় মূল্যবোধে উজ্জীবিত এবং দায়িত্বশীল নতুন প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ জন্য শিক্ষার্থীদের পরিবর্তনশীল বিশ্ব ও কর্মবাজারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে।

সমাবর্তনে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পদক ও সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী।

এ সময় এমআইএসটির নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং শৃঙ্খলাবোধ তৈরিতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: