• NEWS PORTAL

  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬

কবে-কোথায় বসছে টেইলর সুইফট-ট্রাভিস কেলসির বিয়ের আসর?  

প্রকাশিত: ১৫:২২, ১১ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
কবে-কোথায় বসছে টেইলর সুইফট-ট্রাভিস কেলসির বিয়ের আসর?  

অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন পপ সুপারস্টার টেইলর সুইফট ও তার দীর্ঘদিনের প্রেমিক আমেরিকান ফুটবলের সুপারস্টার ট্রাভিস কেলসি। ইতিমধ্যে বিয়ের আমন্ত্রিত অতিথিদের কাছে পৌঁছে গেছে ‘সেভ দ্য ডেট’ নামে তাদের বিয়ের কার্ড। 

সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস বা ‘ফোর্থ অব জুলাই’ উদযাপনের তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখে বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৩ জুলাই। যুক্তরাষ্ট্রের ব্যস্ততম শহর নিউইয়র্ক সিটিতিই বসবে এই তারকা যুগলের জমকালো বিয়ের আসর।

প্রথমদিকে ধারণা করা হয়েছিলো, সুইফটের রোড আইসল্যান্ডের বিলাসবহুল প্রাসাদ ওশান হাউস-এই অনুষ্ঠিত হবে তাদের বিয়ে। তবে শেষ পর্যন্ত বড় পরিসর, জৌলুস এবং অতিথি আপ্যায়নের কথা মাথায় রেখে বিয়ের ভেন্যু বেছে নেয়া হয়েছে ম্যানহাটনকে। ২০১৪ সাল থেকেই নিউইয়র্কের এ শহরের প্রতি গভীর সম্পর্ক গড়ে ওঠে এ পপ তারকার।

শহরটিকে ভালোবেসে সেখানে টেইলর তৈরি করেছেন নিজের বিলাসবহুল আবাসন। এমনকি তার জনপ্রিয় গান ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ গানেও ফুটে উঠেছে এ শহরের প্রতি তার ভালোবাসা।

অন্যদিকে, ট্রাভিস কেলসিও নিউইয়র্কের প্রাণবন্ত পরিবেশের প্রশংসা করেছেন একাধিকবার। তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য এই শহরকেই বেছে নিয়েছেন নতুন এ জুটি।

সংগীত ও ক্রীড়াজগতের দুই তারকার এ মিলনমেলা এখন বিশ্বের সবচেয়ে আলোচিত বিয়ের একটিতে পরিণত হতে যাচ্ছে। এখন ভক্তদের শুধু অপেক্ষা ৩ জুলাইয়ের জমকালো সেই আয়োজনের! 

বিভি/এসজি

মন্তব্য করুন: