• NEWS PORTAL

  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬

‘মাতৃভূমি’ নিয়ে সালমান খানের ঝামেলা যেন কাটছেই না

প্রকাশিত: ১৭:৫৩, ১১ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
‘মাতৃভূমি’ নিয়ে সালমান খানের ঝামেলা যেন কাটছেই না

সালমান খান

কথা ছিল, এপ্রিলেই মুক্তি পাবে সালমান খানের সিনেমা। প্রথম ঝলক ইতিমধ্যেই সা়ড়া ফেলেছে। তবে কটাক্ষের শিকারও হয়েছেন। এ সবের মধ্যেই হঠাৎ ছবির নামও বদলে দেওয়া হয়েছে। ছবির নতুন নাম— ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। এ বার নাকি নতুন বিপদ। এবার এলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নিষেধাজ্ঞা।

দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, সত্য ঘটনা অবলম্বনে অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবির এখনও ৪০ শতাংশ শুটিং বাকি, তাই পেছাতে পারে মুক্তির তারিখ। । ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। ওই সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভারতীয় সেনার এবং বেশ কিছু চিনা সেনার। সেই ঘটনা ধরা পড়বে ছবিতে। 

তবে এই ছবির আবেগ শুধুই যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়। সেই কারণেই ছবির নামে পরিবর্তন আনা হয়েছে বলে শোনা যাচ্ছে। ভারতের সঙ্গে চীনের পরিবর্তিত সম্পর্কের কথা মাথায় রেখে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, ছবিতে সলমন চিনের নাম ব্যবহার করা যাবে না।

এই ছবির মাধ্যমে শান্তি ও মানবিকতার বার্তা দেওয়ার ভাবনাও শোনা যাচ্ছে। ছবির নামের পরিবর্তনের নেপথ্যে এটিও নাকি একটি কারণ। সেই জায়গা থেকেই ছবিতে প্রতিবেশী দেশের নাম ব্যবহারের ক্ষেত্রে এ হেন নিষেধাজ্ঞা। যেহেতু ভারতের সঙ্গে চীনের যুদ্ধের উপর নির্মিত এই গল্প, তাই চিত্রনাট্য থেকে চীন কথাটি বাদ দেওয়া হলে চিত্রনাট্যে বড়সড় রদবদল হতে পারে বলেই ধারণা। সে ক্ষেত্রে ছবি মুক্তি আরও কিছুটা পিছিয়ে যেতে পারে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।

বিভি/জোহা

মন্তব্য করুন: