• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

এবার এসএসসি পাস করলেন সেই ‘ফারহানা’

প্রকাশিত: ১৬:১৮, ১০ আগস্ট ২০২৬

ফন্ট সাইজ
এবার এসএসসি পাস করলেন সেই ‘ফারহানা’

অভিনেত্রী ইসরাত অতিথি

এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন ছোটপর্দার পরিচিত অভিনেত্রী ইসরাত অতিথি। ‘এটা আমাদের গল্প’ ধারাবাহিকে ফারহানা চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। এবার অভিনয়ের পাশাপাশি শিক্ষাজীবনেও সাফল্যের খবর দিলেন এই অভিনেত্রী।

মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪ পেয়েছেন ইসরাত অতিথি। নিজের ফলাফলের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি।

ফল প্রকাশের পর নিজের অনুভূতি জানিয়ে ফেসবুকে পোস্ট করেন ইসরাত। সেখানে তিনি এসএসসিতে উত্তীর্ণ হওয়ার খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন।

অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন ইসরাত অতিথি। এসএসসিতে কাঙ্ক্ষিত ফল পাওয়ায় তাঁর ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।

‘এটা আমাদের গল্প’ ধারাবাহিকে ফারহানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান ইসরাত অতিথি। অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও তাঁর এই সাফল্য নতুন করে প্রশংসা কুড়িয়েছে।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত